Use of Was, Were. English Grammar. Was, were – এর ব্যবহার।।

Use of Was, Were. English Grammar.

এই পেজে আমরা আলোচনা করছি ইংরেজিতে ‘be’ verb – was এবং were – এর ব্যবহার নিয়ে। কোথায় was বসবে, কোথায় were বসবে -এই নিয়ে সমস্ত সংকোচ দূর হবে যদি তোমরা নিয়মিতভাবে এই পেজটি পড়ো। খুব সহজে ইংরেজি গ্রামার শিখতে হলে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করো।

‘Be’ verb – was, were – এর ব্যবহার:

Was, were – এদের অর্থ হলো ‘ছিল’। অতীতে বা আগে কোনো কিছু ‘ছিল’ বা ‘কোথাও ছিল’ বোঝাতে was বা were ব্যবহার করা হয়। I, he, she , it, Rahim, Ram – এইরকম Subject বা কর্তা থাকলে ‘was’ ব্যবহার করা হয়। We, they, you – এইরকম Subject বা কর্তা থাকলে ‘were’ ব্যবহার করা হয়।

First person singular number (I), third person singular number -(he, she, it, Ram) – এর ক্ষেত্রে ‘was’ বসে।

First person plural number (we), second person singular and plural number (you), third person plural number (they) – এগুলি Subject (বা কর্তা) হিসেবে ব্যবহৃত হলে were বসে।

Examples:

Rahul was a businessman. – রাহুল ছিল একজন ব্যবসায়ী।

The toy was on the table – খেলনাটি ছিল টেবিলের উপর।

Raju was a good student – রাজু ছিল একজন ভালো ছাত্র।

I was a good student -আমি ছিলাম একজন ভালো ছাত্র।

He was an intelligent boy – সে ছিল একজন বুদ্ধিমান ছাত্র।

He was Rahim – সে ছিল রহিম।

He was honest – সে ছিল সৎ।

She was ill – সে ছিল অসুস্থ।

She was a nurse – চেয়েছিল একজন সেবিকা।

The flowers were in the vase – ফুলগুলি ছিল ফুলদানির মধ্যে।

The bird was on the branch of the tree -পাখিটি ছিল গাছের ডালে।

They were teachers – তারা ছিলেন শিক্ষক।

They were happy – তারা ছিল সুখী।

We were students – আমরা ছিলাম ছাত্র।

It was a beautiful picture – এটা ছিল একটা সুন্দর ছবি।

It was there house – এটা ছিল তাদের বাড়ি।

The book was on the table – বইটি ছিল টেবিলের উপর।

The bird was in the sky – পাখিটি ছিল আকাশে।

Moni was a player – মনি ছিল একজন খেলোয়াড়।

Mother was very beautiful – মা ছিল খুব সুন্দর।

The pond was very big – পুকুরটি ছিল ভীষণ বড়।

Madhu was my friend – মধু ছিল আমার বন্ধু।

The toys were on the table – খেলনা গুলি ছিল টেবিলের উপরে।

The books were in the shelf – বইগুলি ছিল তা কের ভিতর।

The pens were in the box -পেনগুলি ছিল বক্সের মধ্যে।

They were on the roof – তারা ছিল ছাদের উপরে।

They were teachers -তারা ছিলেন শিক্ষক।

You were in the room – আমরা ছিলাম রুমের মধ্যে।

The birds were on the tree -পাখিগুলো ছিল গাছের উপরে।

We were good girls -আমরা ছিলাম ভালো বালিকা।

Visit our website onlineexamgroup.com to get text discussions of class-wise English subject of West Bengal Board and council. Learn English grammar very easily. Get various types of English writings. Get study materials for all types of competitive exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *